কমিশন দিয়ে বুকিং পাওয়ার দিন শেষ,
কাস্টমার বুক করবে সরাসরি আপনার সাইটে!
থার্ড-পার্টি অ্যাপকে ভারী কমিশন না দিয়ে নিজেই চালান আপনার হোটেল বা রিসোর্টের অনলাইন বুকিং! রুমের ক্যাটাগরি, খালি আছে কি না তার চেক, সরাসরি অগ্রিম বুকিং পেমেন্ট এবং অটোমেটেড কনফার্মেশন SMS — সবকিছু এক ড্যাশবোর্ডে।
👉 ডানপাশের ফর্মটা সত্যিকারের — অতিথি যেভাবে রুম বুক করবেন, ঠিক সেভাবেই তারিখ আর রাত বেছে দেখুন। খালি রুম আর মোট ভাড়া তখনই হিসাব হবে।
- ০% কমিশন ফি
- বিকাশ/নগদে সরাসরি অগ্রিম পেমেন্ট
- ডাবল বুকিং প্রটেকশন
এটি সত্যিকারের সিস্টেম — বুক করলে ডেমো অ্যাকাউন্টে বুকিং হবে।
আপনার দিনটা এখন যেমন কাটে
এগুলোর কোনোটাই সফটওয়্যারের সমস্যা নয় — এগুলো রোজকার কাজের সমস্যা, যেগুলোর দাম আপনি সময়ে আর টাকায় দিচ্ছেন।
রাতপ্রতি ৳৫,০০০-এর রুমে ২০% মানে ৳১,০০০। মাসে ৬০ রাত বুক হলে ৳৬০,০০০ — যেটা আপনার রুম, আপনার স্টাফ আর আপনার খাবারের বিনিময়ে অন্য কেউ পাচ্ছে।
ইনবক্স আর ফোনে একই প্রশ্ন। উত্তর দিতে দেরি হলে অতিথি অন্য জায়গায় বুক করে ফেলেন, আর সেটা বোঝাও যায় না।
“আমরা আসছি” শুনে রুম রেখে দেওয়া হলো, সিজনের রাতে কেউ এল না। ওই রাতটা আর বিক্রি হয় না।
ঈদ, শীত, উইকএন্ড — প্রতিটির আলাদা রেট। কোথাও পুরনো দাম রয়ে গেলে সেটা ধরা পড়ে অতিথি চেক-আউটের সময়, তর্কের মধ্য দিয়ে।
যা যা বদলে যায়
প্রতিটিই আজ কেউ না কেউ হাতে করছেন — এবং করতে গিয়ে ভুল হচ্ছে বা সময় যাচ্ছে।
রাত হিসেবে বুকিং, খালি রুম রিয়েল-টাইমে
অতিথি চেক-ইনের তারিখ আর কত রাত বেছে নেন; কোন রুম সত্যিই খালি আছে সেটা তখনই হিসাব হয়। একই রুম দুইবার বিক্রি হওয়ার সুযোগ নেই।
সরাসরি বুকিং — মাঝখানে কেউ নেই
অতিথির টাকা আপনার বিকাশ/নগদ/ব্যাংকে যায়, আমাদের হাত দিয়ে নয়। মাসিক ফি ছাড়া আর কোনো কাটাকাটি নেই — একটি বুকিংয়ের কমিশনেই মাসের খরচ উঠে আসে।
অগ্রিম পেলে তবেই রুম আটকান
পুরো ভাড়া, নির্দিষ্ট অংক বা শতাংশ — বিকাশ, নগদ, রকেট, বাংলা QR অথবা কার্ডে। ট্রানজেকশন আইডি দিয়ে বুকিং আসে, আপনি যাচাই করে কনফার্ম করেন।
সিজন অনুযায়ী রেট একবার বসিয়ে রাখুন
ঈদ, ডিসেম্বর, উইকএন্ড — তারিখ ধরে আলাদা রেট। অতিথি যে রাতগুলো নিচ্ছেন সেগুলোর হিসাব আলাদা করে দেখানো হয়, তাই চেক-আউটে দাম নিয়ে তর্ক হয় না।
চেক-ইন ও চেক-আউটের সময় লেখাই থাকে
“কয়টায় ঢুকতে পারব, কয়টায় ছাড়তে হবে” — বুকিং কনফার্মেশনেই থাকে, SMS-এ আর ইমেইলে। অতিথি ফোনের ক্যালেন্ডারে যোগ করে নিতে পারেন।
ভালো রিভিউ Google-এ, খারাপটা আপনার কাছে
চেক-আউটের পর রিভিউ চাইলে সন্তুষ্ট অতিথিকে Google রিভিউয়ে পাঠানো হয়, আর অসন্তুষ্ট অতিথির কথা সরাসরি আপনার কাছে আসে — পাবলিক রেটিং নষ্ট হওয়ার আগেই।
হোটেল ও রিসোর্টের অ্যাকাউন্ট খুলুন
প্রোফাইল চিরকাল ফ্রি, প্রোডাক্ট ১৪ দিন ফ্রি — কার্ড লাগবে না। সাইন আপ করলেই আপনার পেজ তৈরি হয়ে যাবে — সেটআপে দশ মিনিটের বেশি লাগে না, আর যেকোনো সময় বাতিল করা যায়।
- আজই লাইভ — ডোমেইন বা হোস্টিং কিনতে হবে না
- বাংলায় সাপোর্ট, বাংলাদেশ থেকে
- টাকা সরাসরি আপনার বিকাশ/নগদ বা ব্যাংকে
পাসওয়ার্ড লাগবে না — ইমেইলে একটি কোড যাবে, সেটি এখানে দিলেই হবে।
কার্ড লাগে না · ১ মিনিটে হয়ে যায় ·
যেগুলো নিয়ে আপনাকে আর ভাবতে হবে না
সাইন আপ করলেই vigit.me/আপনার-নাম ঠিকানায় পেজ চালু। সার্ভার, আপডেট, ব্যাকআপ — সব আমাদের দায়িত্ব। চাইলে পরে নিজের ডোমেইন যুক্ত করা যায়।
প্লাগইন আপডেট দিতে ভুলে যাওয়ায় সাইট হ্যাক হওয়ার গল্প এখানে নেই। প্রতিটি পেজ HTTPS-এ চলে, আর কাস্টমারের তথ্য কেবল আপনার অ্যাকাউন্ট থেকেই দেখা যায়।
বিশ্বজুড়ে ছড়ানো নেটওয়ার্ক থেকে সার্ভ হয় বলে বিজ্ঞাপনে হঠাৎ ভিড় বা ভাইরাল পোস্টেও সাইট বসে যায় না। ভিজিটরের কোনো সীমা নেই, ব্যান্ডউইথের বিলও নেই।
বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংকের বাংলা QR অথবা আসল পেমেন্ট গেটওয়ে — যেটাই ব্যবহার করুন, সেটেলমেন্ট আপনার নিজের নম্বরে বা ব্যাংকে। বিক্রির ওপর আমরা কমিশন নিই না।
প্রোফাইল চিরকাল ফ্রি · প্রতিটি প্রোডাক্টে ১৪ দিনের ফ্রি ট্রায়াল · কার্ড লাগবে না
সব প্রোডাক্ট ও দাম দেখুনসচরাচর জিজ্ঞাসা
OTA-তে যেভাবে দেখায়, সেভাবে খালি রুম দেখানো যাবে?
হ্যাঁ। অতিথি ক্যালেন্ডারে দেখতে পান কোন তারিখগুলোতে রুম আছে, কত রাত নিলে কত পড়বে, আর কোন রুম টাইপ খালি। বুকিং হয়ে গেলে সেই রাতগুলো সাথে সাথেই বন্ধ হয়ে যায়।
একই সাথে রেস্টুরেন্ট চালাই — সেটাও কি এখানে আসবে?
আসবে। একই অ্যাকাউন্টে “রুম বুকিং” আর “টেবিল রিজার্ভেশন” আলাদা দুটি সেটআপ হিসেবে চলে — আলাদা সার্ভিস, আলাদা সময়সূচি, আলাদা লিংক। রেস্টুরেন্টের QR মেনু ও অনলাইন অর্ডারও একই জায়গা থেকে চালানো যায়।
অগ্রিম না নিয়ে বুকিং নেওয়া যাবে?
যাবে, সেটা আপনার সিদ্ধান্ত। অগ্রিম বন্ধ রাখলে নাম, নম্বর আর তারিখ দিয়েই বুকিং হয়ে যায়। সিজনে অগ্রিম চালু আর অফ-সিজনে বন্ধ — এভাবেও চালানো যায়।
বুকিং কনফার্ম হলে অতিথি কী পাবেন?
SMS ও ইমেইলে কনফার্মেশন — চেক-ইন/চেক-আউটের তারিখ ও সময়, রুম, মোট টাকা এবং একটি লিংক যেখান থেকে তিনি বুকিং দেখতে বা বাতিল করতে পারেন। চাইলে ফোনের ক্যালেন্ডারেও যোগ করতে পারেন।
নিজের ডোমেইনে চালানো যাবে?
যাবে। Business প্ল্যানে নিজের ডোমেইন যুক্ত করা যায় — যেমন yourresort.com — আর পুরো সাইটটি সেখান থেকেই চলবে, HTTPS সহ। হোস্টিং কিনতে হবে না, সার্ভার নিয়ে ভাবতেও হবে না।
অনেক অতিথি একসাথে ঢুকলে সাইট বসে যাবে না তো?
না। সাইটটি বিশ্বজুড়ে ছড়ানো নেটওয়ার্ক থেকে সার্ভ হয়, কোনো একটি শেয়ার্ড হোস্টিং সার্ভার থেকে নয়। ঈদের অফারে হঠাৎ ভিড় হলেও পেজ খোলা থাকে — ভিজিটরের কোনো সীমা নেই।
পরের বুকিংটা কমিশন ছাড়াই আসুক।
প্রোফাইল ফ্রি, প্রোডাক্ট ১৪ দিন ফ্রি — কার্ড লাগবে না, যেকোনো সময় বাতিল।
বুকিং সিস্টেম
বায়ো পেজ ফ্রি। এই সফটওয়্যারটি আলাদা — একটি প্রোফাইলে চলে, পার্সোনাল বা ব্যবসা যেকোনো অ্যাকাউন্টে।
- মাসে ১০০টি বুকিং অন্তর্ভুক্ত, এরপর প্রতিটি ৳৫
- সার্ভিস, স্টাফ/চেম্বার/রুম আর তাদের সময়সূচি
- বিকাশ/নগদে অগ্রিম, বাংলায় SMS রিমাইন্ডার
- যেকোনো ওয়েবসাইটে বসানো যায় — এক লাইনের কোড
বছরে ৳2,990 — ২ মাস ফ্রি
কার্ড লাগবে না। ট্রায়াল শেষে নিজে থেকে টাকা কাটে না। যেকোনো সময় বাতিল।
আপনার ব্যবসাটা কোন ধরনের?
প্রতিটি পেশার জন্য আলাদা করে লেখা আছে — কোন সমস্যা, কী সমাধান, আর সিস্টেমটা ঠিক কীভাবে কাজে লাগে।