vigit.me
বুকিং সিস্টেম · গাইড

ফোনের ঝামেলা ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট।

আপনার বায়ো পেজ বা ওয়েবসাইটে একটি “বুক করুন” বাটন বসিয়ে দিন — ক্রেতা নিজেই তারিখ ও সময় দেখে বুক করে ফেলবেন। আপনাকে আর সারাদিন কল ধরে “কখন খালি আছে?” বলতে হবে না। ডাবল-বুকিং হয় না, কে আসেননি তা মনে থাকে, আর চাইলে বুকিংয়ের সময়ই টাকা নিতে পারেন।

কীভাবে কাজ করে সেটআপ সেটিংস পেমেন্ট ও যাচাই রেস্টুরেন্ট সমস্যা প্রশ্নোত্তর
এটি আসলে কী

এক লাইনে — এটি আপনার বিজনেসের জন্য একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বই।

আপনি ঠিক করে দেন কী কী সার্ভিস দেন, কোন দিন কখন খোলা থাকেন, আর কে সার্ভিস দেন (স্টাফ) বা কোথায় বসানো হয় (টেবিল/রুম)। এরপর আপনার পেজে একটি বুকিং সেকশন চালু হয়ে যায়। ক্রেতা সেখান থেকে শুধু খালি স্লটগুলোই দেখতে পান — যেটি বুক হয়ে গেছে, সেটি আর দেখায় না। ফলে একই সময়ে দুজন বুক করে ফেলার ঝামেলা নেই।

কাদের জন্য — বাস্তব ব্যবহার

যেকোনো ব্যবসা, যেখানে “সময়” বিক্রি হয়।

আপনার ক্রেতা যদি নির্দিষ্ট সময়ে আসেন বা আপনার সময় নেন — এই ফিচারটি আপনার জন্য।

ডাক্তার / চেম্বার

রোগী চেম্বারের সময় দেখে সিরিয়াল নেন। নতুন রোগী ও ফলো-আপের জন্য আলাদা সময়, প্রতিটি আপনি নিজে কনফার্ম করেন। দীর্ঘ লাইন কমে যায়।

ডেমো দেখুন →

বিউটি পার্লার / সেলুন

ক্লায়েন্ট সার্ভিস (হেয়ারকাট/ফেসিয়াল/ব্রাইডাল) ও পছন্দের বিউটিশিয়ান বেছে বুক করেন। একসঙ্গে দুজনকে বসাতে হয় না।

ডেমো দেখুন →

রেস্টুরেন্ট

টেবিল রিজার্ভেশন — কতজন, কখন। টেবিলের ধারণক্ষমতা অনুযায়ী স্লট। খালি টেবিল ফেলে রাখা কমে।

ডেমো দেখুন →

কনসালট্যান্ট / আইনজীবী

মিটিং বা কনসালটেশন স্লট। প্রতিটির পর কিছুটা বাফার সময় রাখা যায়, যাতে ব্যাক-টু-ব্যাক চাপ না পড়ে।

টিউটর / কোচিং

ট্রায়াল ক্লাস বা ডেমো সেশন বুকিং। অভিভাবক সময় দেখে সিট নেন, আপনি কনফার্ম করেন।

ফটোগ্রাফার / ইভেন্ট

শুট বা সিটিং বুকিং। ব্রাইডাল মেকআপের মতো দীর্ঘ সার্ভিসেও ঠিক সময়টুকু ব্লক হয়ে যায়।

কীভাবে কাজ করে

দুই দিক থেকে দেখুন।

ক্রেতার দিক

  1. আপনার পেজে গিয়ে “বুক করুন”-এ ট্যাপ করেন।
  2. সার্ভিস বেছে নেন (আর প্রয়োজন হলে স্টাফ/টেবিল)।
  3. তারিখ দেখেন — শুধু খালি স্লট জ্বলজ্বল করে।
  4. নাম-ফোন দিয়ে কনফার্ম করেন। ব্যস।

আপনার দিক

  1. ড্যাশবোর্ডের “আজ” ট্যাবে দিনের সব বুকিং সিরিয়ালসহ।
  2. এক ট্যাপে কনফার্ম / বাতিল / সম্পন্ন / “আসেননি”।
  3. কে বারবার আসেন, কে আসেন না — কাস্টমার ট্যাবে।
  4. রিপোর্টে সপ্তাহ/মাসের হিসাব আর ব্যস্ততম সময়।
কেন এটি কাজে দেয়

শুধু সুবিধা নয় — সময় ও টাকা দুটোই বাঁচায়।

সেটআপ — ৩ ধাপে

১০ মিনিটেই চালু।

বিজনেসের ধরন বেছে নিন

ড্যাশবোর্ড → বুকিং। সেলুন/পার্লার, রেস্টুরেন্ট, নাকি কনসালট্যান্ট — এক ক্লিকে রেডিমেড সার্ভিস, স্টাফ/টেবিল ও সময় বসে যায়। পরে সবকিছু বদলানো যায়।

সার্ভিস, সময় ও স্টাফ ঠিক করুন

সার্ভিসের নাম, সময়কাল ও দাম দিন। সাপ্তাহিক খোলা-বন্ধের সময় বসান। স্টাফ বা টেবিল যোগ করুন — ক্রেতা পছন্দ করতে পারবেন।

পেজে বুকিং বাটন চালু করুন

বায়ো বিল্ডার → কনটেন্ট → “বুকিং” সেকশন চালু করুন (বা ওয়েবসাইট পেজে বুকিং উইজেট যোগ করুন)। ব্যস — এখন ক্রেতা বুক করতে পারবেন।

ম্যানুয়াল / ওয়াক-ইন বুকিং

কেউ সরাসরি এসে বা ফোনে বুক করতে চাইলে আপনি নিজেও ড্যাশবোর্ড থেকে বুকিং বসাতে পারেন — একই ক্যালেন্ডারে সবকিছু একসঙ্গে থাকে।

ভেতরে কী আছে

চারটি জিনিস বুঝলেই পুরো সিস্টেম বোঝা হয়ে যায়।

বুকিং সিস্টেম আসলে চারটি অংশের সমন্বয়। এগুলো একবার বুঝে নিলে বাকি সব সেটিংস নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে।

অংশএটি কীউদাহরণ
সার্ভিসকাস্টমার যা বুক করে। এর সাথে থাকে সময়কাল ও দাম।“হেয়ারকাট — ৩০ মিনিট — ৫০০৳”
রিসোর্সযা দিয়ে সার্ভিসটি দেওয়া হয়। স্টাফ অথবা টেবিল।“রফিক (স্টাফ)” বা “টেবিল ৪ (৬ জন)”
সময়সূচিপ্রতিটি রিসোর্স সপ্তাহের কোন দিন কখন কাজ করে।“রফিক — শনি-বৃহস্পতি, ১০টা–৮টা”
বাফারসার্ভিসের আগে/পরে বাড়তি সময়, যা বুকিংয়ে গোনা হয়।“পরে ১০ মিনিট — ঘর গোছানোর জন্য”
সিস্টেম এই চারটি মিলিয়ে হিসাব করে কোন স্লট আসলে ফাঁকা। তাই আপনাকে কখনো নিজে ক্যালেন্ডার মিলিয়ে দেখতে হয় না, আর একই স্টাফ বা টেবিল দুবার বুক হওয়ার সুযোগও থাকে না।
পূর্ণ সেটআপ

ধাপে ধাপে — প্রতিটি ঘর কী কাজ করে।

  1. সার্ভিস যোগ করুন

    ড্যাশবোর্ড → বুকিং → সার্ভিস। নাম, কত মিনিট লাগে এবং দাম দিন। সর্বোচ্চ কতজন দিলে একসাথে কতজনের জন্য বুক করা যাবে তা ঠিক হয় (টেবিলের ক্ষেত্রে জরুরি)। আগে-পরে বাফার দিলে পরপর দুই বুকিংয়ের মাঝে ফাঁক থাকবে।

  2. রিসোর্স যোগ করুন

    স্টাফ হলে নাম ও ছবি; টেবিল হলে নাম ও ধারণক্ষমতা। একাধিক রিসোর্স থাকলে সিস্টেম নিজেই ফাঁকা একটি বেছে নেয় — চাইলে সার্ভিসে “কাস্টমার নিজে বেছে নিক” চালু করে দিতে পারেন।

  3. সাপ্তাহিক সময় বসান

    প্রতিটি রিসোর্সের জন্য আলাদা করে দিন ও সময় দিন। একজন স্টাফ শুধু সন্ধ্যায় কাজ করলে সেটাও এখানেই বসে যায়। সময় না বসালে ওই রিসোর্সে কোনো স্লট দেখাবে না — এটি সবচেয়ে সাধারণ ভুল।

  4. ছুটি দিন (প্রয়োজনে)

    এককালীন বন্ধের জন্য টাইম-অফ যোগ করুন — তারিখ, সময় ও কারণ। ঈদের ছুটি, ট্রেনিং বা ব্যক্তিগত ছুটি সবই এখানে। ওই সময়ের স্লট আপনাআপনি বন্ধ হয়ে যাবে।

  5. নিয়মগুলো ঠিক করুন

    স্লট কত মিনিট পরপর দেখাবে, কত আগে থেকে বুক করা যাবে, কতদিন সামনের তারিখ খোলা থাকবে, আর বুকিং নিজে থেকে কনফার্ম হবে নাকি আপনি অনুমোদন দেবেন — সব সেটিংসে।

  6. পেজে চালু করুন

    বায়ো বিল্ডার → কনটেন্ট → “বুকিং” সেকশনটি চালু করুন। এখনই আপনার পেজে বুকিং বাটন দেখা যাবে।

সেটিংস রেফারেন্স

প্রতিটি সেটিং কী করে।

সেটিংকাজপরামর্শ
টাইমজোনসব সময় হিসাব এর উপর নির্ভর করে।Asia/Dhaka
স্লট ব্যবধানকত মিনিট পরপর স্লট দেখাবে।১৫ বা ৩০ মিনিট
সর্বনিম্ন নোটিশএখন থেকে অন্তত কত সময় পরের স্লট বুক করা যাবে।১–২ ঘণ্টা
সর্বোচ্চ কতদিন আগেকতদিন সামনের তারিখ পর্যন্ত খোলা থাকবে।৩০–৬০ দিন
অটো-কনফার্মচালু থাকলে কাস্টমার সাথে সাথেই নিশ্চিত সময় পায়।ব্যস্ত হলে চালু
যেকোনো রিসোর্সকাস্টমার স্টাফ না বাছলে সিস্টেম নিজে ফাঁকা একজনকে দেয়।চালু রাখাই ভালো
বাতিলের সময়সীমাঅ্যাপয়েন্টমেন্টের কত আগে পর্যন্ত কাস্টমার নিজে বাতিল করতে পারবে।২–২৪ ঘণ্টা
অগ্রিম পেমেন্টনির্দিষ্ট টাকা অথবা দামের শতাংশ আগে নেওয়া।নো-শো বেশি হলে
SMS যাচাইকাস্টমারের নম্বরে ৬ ডিজিটের কোড — ভুয়া বুকিং কমে।প্রতি SMS ৳০.৫০
টাকা ও ভুয়া বুকিং

অগ্রিম পেমেন্ট ও নম্বর যাচাই।

রেস্টুরেন্টের জন্য

টেবিল রিজার্ভেশন।

টেবিলকে রিসোর্স হিসেবে যোগ করুন, প্রত্যেকটির ধারণক্ষমতা দিন, আর সার্ভিসে “সর্বোচ্চ কতজন” বসিয়ে দিন। কাস্টমার কতজন আসবে বলে দিলে সিস্টেম শুধু উপযুক্ত টেবিলগুলোই দেখাবে।

ডাইন-ইন, পিকআপ ও ডেলিভারি — কোনটা নেবেন সেটিও বেছে নেওয়া যায়। ফুড মেনু ও অর্ডারিং আলাদা ফিচার; দুটো একসাথে চালালে একই পেজ থেকে টেবিলও বুক হবে, খাবারও অর্ডার হবে।
সমস্যা হলে

সবচেয়ে সাধারণ চারটি কারণ।

যা দেখছেনসাধারণত কারণ
কোনো স্লট দেখাচ্ছে নারিসোর্সের সাপ্তাহিক সময় বসানো হয়নি; অথবা সার্ভিস/রিসোর্স নিষ্ক্রিয়; অথবা “সর্বনিম্ন নোটিশ” এত বেশি যে আজকের সব স্লট বাদ পড়ছে; অথবা ওই তারিখে টাইম-অফ দেওয়া আছে।
সময় কয়েক ঘণ্টা এদিক-ওদিকটাইমজোন। সেটিংসে Asia/Dhaka আছে কিনা দেখুন।
পেজে বুকিং বাটন নেইবায়ো বিল্ডারে “বুকিং” সেকশনটি চালু করা হয়নি, অথবা বুকিং সফটওয়্যার বা ট্রায়াল চালু নেই।
দুটি বুকিং একই সময়েদুটি আলাদা রিসোর্সে পড়েছে — এটি স্বাভাবিক। একই রিসোর্সে হলে বাফার সেটিং দেখুন।
হোটেল ও গেস্টহাউস

রাত হিসেবে রুম বুকিং।

সার্ভিসে «রাত হিসেবে বুক হবে» টিক দিলে সেটি স্লট নয়, তারিখ ধরে চলে — কাস্টমার চেক-ইনের তারিখ আর কত রাত বেছে নেয়, দাম হয় রাত × রেট।

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্নোত্তর।

বুকিং চালু করতে কত খরচ?

বুকিং সফটওয়্যার ৳৭৪৯/মাস, অথবা বছরে ৳৪,৪৯০ — মাসে ৫০টি বুকিংসহ। Website + Booking প্যাকেজে (৳১,৯৯৯/মাস) এটি অন্তর্ভুক্ত। প্রথম ১৪ দিন ফ্রি, কার্ড লাগে না।

সার্ভিস আর রিসোর্সের পার্থক্য কী?

সার্ভিস হলো কাস্টমার যা বুক করে (“হেয়ারকাট, ৩০ মিনিট”)। রিসোর্স হলো যা দিয়ে সেটি করা হয় — একজন স্টাফ বা একটি টেবিল।

ডাবল-বুকিং হয়ে যাবে না তো?

না। সিস্টেম প্রতিটি রিসোর্সের সময়সূচি ধরে রাখে, তাই একই স্টাফ বা টেবিল একই সময়ে দুবার বুক হয় না। বাফার সময়ও হিসাবে ধরা হয়।

বুকিং কি নিজে থেকে কনফার্ম হবে?

আপনার সিদ্ধান্ত। অটো-কনফার্ম চালু থাকলে সাথে সাথেই নিশ্চিত হয়; বন্ধ রাখলে বুকিং পেন্ডিং আসে এবং আপনি অনুমোদন করেন।

ফোনে আসা বুকিং কীভাবে লিখব?

ড্যাশবোর্ড → বুকিং → «আজ» ট্যাবে «নতুন বুকিং» বাটন আছে। সার্ভিস, তারিখ, খালি সময়, নাম ও ফোন দিলেই হলো। এটি জরুরি: খাতায় লিখে রাখলে অনলাইন ক্যালেন্ডার জানে না, আর তখন একই সময় আরেকজনকেও দিয়ে দেয়। এখানে লিখলে সময়টা সাথে সাথেই বন্ধ হয়ে যায়। হেঁটে আসা কাস্টমারের জন্য «সর্বনিম্ন নোটিস» এখানে খাটে না — ২০ মিনিট পরের বুকিংও লেখা যায়।

প্রতি সপ্তাহে একই সময়ে বুকিং দেওয়া যায়?

যায়। «নতুন বুকিং»-এ «প্রতি সপ্তাহে চলবে» টিক দিয়ে কত সপ্তাহ লিখুন — একবারেই সব সপ্তাহ বুক হয়ে যাবে। ফিজিওথেরাপি, কোচিং ও নিয়মিত কাস্টমারের জন্য। কোনো সপ্তাহে জায়গা না থাকলে শুধু সেটি বাদ যায়, বাকিগুলো ঠিকই হয়, আর কয়টি বাদ গেছে জানিয়ে দেওয়া হয়।

দিন ভরা থাকলে কাস্টমার কী করবে?

«অপেক্ষমাণ তালিকায় নাম দিন» — নাম ও ফোন রেখে যেতে পারে। তালিকাটি আপনি ড্যাশবোর্ডের «আজ» ট্যাবে দেখবেন। কেউ বাতিল করলে সিস্টেম নিজে থেকে কাউকে বুক করে দেয় না — আপনি ফোন করে জিজ্ঞেস করবেন, কারণ ইতিমধ্যে অন্য পরিকল্পনা হয়ে যেতে পারে।

SMS পাঠানো যায়? খরচ কত?

যায় — কনফার্মেশন, ২৪ ঘণ্টা আগে ও ২ ঘণ্টা আগে, তিনটি আলাদা সুইচ, সবগুলো শুরুতে বন্ধ। প্রতি অংশ ৳০.৫০, ওয়ালেট থেকে কাটে। বাংলা লেখায় একটি SMS ৭০ অক্ষরে ভাগ হয় (ইংরেজিতে ১৬০), তাই সেটিংসে আপনার নিজের সার্ভিসের নাম দিয়ে আসল খরচ দেখানো হয়। ইমেইল ফ্রি, কিন্তু বুকিং ফর্মে ইমেইল ঐচ্ছিক আর ফোন বাধ্যতামূলক — তাই SMS-ই সবার কাছে পৌঁছায়।

একই অ্যাকাউন্টে দুই ধরনের বুকিং চালানো যায়?

যায়। রেস্টুরেন্টের টেবিল আর হোটেলের রুম আলাদা «বুকিং সেটআপ» — প্রত্যেকটির নিজস্ব সার্ভিস, স্টাফ/রুম, সময়সূচি ও নিয়ম। একটিতে ২ ঘণ্টা নোটিস, অন্যটিতে ২৪ ঘণ্টা — একটির সেটিং অন্যটিতে লাগে না। বুকিং সফটওয়্যারে ১টি সেটআপ থাকে; বেশি লাগলে আমাদের জানান।

মাসে কতগুলো বুকিং নিতে পারব?

বুকিং সফটওয়্যারে মাসে ৫০টি, বায়ো লিংক Pro-তে ১০টি। এর বেশি হলে বুকিং বন্ধ হয় না, প্রতি বুকিংয়ে ৳৫ ওয়ালেট থেকে কাটে, মাসে সর্বোচ্চ ৳১,০০০। টাকা কাটে কনফার্ম করার সময়, অনুরোধ আসার সময় নয় — তাই ভুয়া বুকিংয়ে আপনার পয়সা যায় না। বাতিল করলে ফেরত আসে।

অগ্রিম নেওয়ার পর বাতিল হলে ফেরত?

বুকিং বাতিল হলে সিস্টেম নিজে থেকেই «৳অমুক ফেরত দিতে হবে» লিখে রাখে, আর বুকিংয়ের পাশে লাল করে দেখায়। টাকাটা আমরা ধরে রাখি না — আপনার কাছেই থাকে — তাই ফেরত আপনি বিকাশ/নগদে পাঠাবেন, তারপর «ফেরত দিয়েছি» চাপবেন। এতে দুই পক্ষের হিসাব এক থাকে।

কাস্টমার কি নিজে সময় বদলাতে পারে?

হ্যাঁ, আর এটাই বাতিলের চেয়ে অনেক ভালো — বেশিরভাগ কাস্টমার আসা বন্ধ করতে চায় না, শুধু অন্য সময় চায়। বুকিং ম্যানেজ পেজে «সময় বদলান» বাটন থাকে; সে শুধু খালি স্লটই দেখতে পায়, আর বাতিলের ডেডলাইন পেরিয়ে গেলে আর বদলাতে পারে না (নাহলে ডেডলাইন ফাঁকি দেওয়া যেত)। সেটিংসে তিনটি অপশন — অটো-কনফার্ম অনুযায়ী (ডিফল্ট), সাথে সাথে কনফার্ম, অথবা আপনার অনুমোদন লাগবে। সর্বোচ্চ কতবার বদলানো যাবে সেটিও আপনি ঠিক করেন (ডিফল্ট ২ বার)। সময় বদলালে আপনি ইমেইলে জানবেন, আর নতুন সময়ের জন্য রিমাইন্ডার আবার সেট হয়ে যায়।

কাস্টমার কি বুকিংটা নিজের ক্যালেন্ডারে রাখতে পারে?

হ্যাঁ। কনফার্মেশন ইমেইলে এবং বুকিং ম্যানেজ পেজে দুটি বাটন থাকে — «Google Calendar» (এক ক্লিকেই যোগ হয়) এবং «Apple / Outlook» (.ics ফাইল, বাকি সব ক্যালেন্ডার অ্যাপে চলে)। যোগ করার পর অ্যাপয়েন্টমেন্টের ২ ঘণ্টা আগে কাস্টমারের ফোনেই অ্যালার্ম বাজবে। কাস্টমার ইমেইল না দিলেও ম্যানেজ লিংক থেকে এটি করা যায়।

অগ্রিম টাকা নেওয়া যাবে?

হ্যাঁ — নির্দিষ্ট টাকা বা শতাংশ। মোবাইল ওয়ালেটে নিয়ে ট্রানজেকশন আইডি যাচাই করা যায়। সময়মতো পেমেন্ট না এলে স্লটটি ছেড়ে দেওয়া হয়।

ভুয়া বুকিং ঠেকাব কীভাবে?

SMS যাচাই চালু করুন — কাস্টমারের নম্বরে ৬ ডিজিটের কোড যায়, না মিললে বুকিং হয় না। প্রতি SMS ৳০.৫০, বন্ধ রাখলে খরচ নেই।

কাস্টমার নিজে বাতিল করতে পারবে?

হ্যাঁ — বুকিংয়ের পর সে একটি প্রাইভেট লিংক পায়, অ্যাকাউন্ট ছাড়াই দেখা ও বাতিল করা যায়। কত আগে পর্যন্ত বাতিল করা যাবে সেটি আপনি ঠিক করেন।

রিমাইন্ডার যায় কি?

হ্যাঁ — ২৪ ঘণ্টা আগে ও ২ ঘণ্টা আগে, প্রতিটি বুকিংয়ে একবার করে।

একজন স্টাফ শুধু কিছু দিন কাজ করে — সম্ভব?

সম্ভব। সময়সূচি ট্যাবে উপরে «কার সময়সূচি» থেকে সেই ব্যক্তিকে বেছে নিন, তারপর তার নিজের দিন ও সময় বসান। ডাক্তারের চেম্বার সময়ের মতো — ডা. রফিক শনি–বুধ ৬টা–৯টা, ডা. ফারহানা অন্য সময়। কারও নিজের সময় দিলে সে বিজনেসের সাধারণ সময় নয়, ওই সময়েই কাজ করবে; কিছু না দিলে সবার সময়ই চলবে।

ছুটির দিন কীভাবে বন্ধ রাখব?

টাইম-অফ যোগ করুন — তারিখ, সময় ও কারণ দিলে ওই সময়ের স্লট আর দেখাবে না।

রেস্টুরেন্টে টেবিল বুকিং হয়?

হয়। টেবিলকে রিসোর্স হিসেবে যোগ করে ধারণক্ষমতা দিন, সার্ভিসে সর্বোচ্চ কতজন বসান।

সময় ভুল দেখাচ্ছে কেন?

প্রায় সবসময়ই টাইমজোন। সেটিংসে Asia/Dhaka আছে কিনা দেখুন।

দাম

বুকিং সফটওয়্যারের দাম।

সেটআপ ও টেস্ট করা ফ্রি — লাইভ করে ক্রেতার কাছ থেকে বুকিং নিতে বুকিং সফটওয়্যার চালু করতে হয়। প্রথম ১৪ দিন ফ্রি।

বুকিং সফটওয়্যার
৳৭৪৯/মাস

অথবা বছরে ৳৪,৪৯০। মাসে ৫০টি বুকিং, এরপর প্রতিটি ৳৫ (মাসে সর্বোচ্চ ৳১,০০০)।

Website + Booking
৳১,৯৯৯/মাস

অথবা বছরে ৳১১,৯৯০। ওয়েবসাইট আর বুকিং সফটওয়্যার একসাথে।

শুরু করবেন?

ড্যাশবোর্ডে যান → বুকিং → বিজনেসের ধরন বেছে নিন। ১০ মিনিটে সেটআপ করে ডেমো দেখে নিন, পছন্দ হলে বুকিং সফটওয়্যার চালু করুন। কোনো প্রশ্ন থাকলে WhatsApp: +8801787878513।