AI ওয়েবসাইট বিল্ডার

অনলাইন শপের ওয়েবসাইট

ইনবক্সে "দাম কত?" এর বদলে প্রোডাক্ট পেজ, ক্যাশ অন ডেলিভারি অর্ডার, কুরিয়ার আর বিকাশ/EPS পেমেন্ট — ২৪ ঘণ্টা অর্ডার নেয়।

ফ্রিতে দেখুন — পছন্দ হলে সেভ করুন
ডিজাইন

অনলাইন শপের ওয়েবসাইট — ডিজাইন

পুরো সাইট লাইভ দেখুন, মোবাইলেও। AI আপনার নাম, এলাকা আর লেখা বসিয়ে দেবে।

যা যা থাকছে

অনলাইন শপের ওয়েবসাইট-এ যা থাকবে

প্রোডাক্ট ও ল্যান্ডিং পেজ

প্রতিটি প্রোডাক্টের ছবি, দাম, সাইজ; ফেসবুক বুস্টের জন্য আলাদা ল্যান্ডিং পেজ।

COD ও কুরিয়ার

ক্যাশ অন ডেলিভারি অর্ডার, কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা।

বিকাশ/EPS পেমেন্ট

অগ্রিম বা পুরো টাকা অনলাইনে নিতে পারেন।

ভুয়া অর্ডার কমানো

OTP দিয়ে কাস্টমারের নম্বর যাচাই করা যায়।

আপনার জন্য প্যাকেজ

ওয়েবসাইট + ই-কমার্স — ৳৯,৯৯০/বছর (মাসে প্রায় ৳৮৩৩)

শপ, COD অর্ডার, কুরিয়ার আর পেমেন্ট — সবই এই প্যাকেজে।

সব প্যাকেজ দেখুন

বানিয়ে দেখা ফ্রি · সেভের পর ১৪ দিন ফ্রি · কার্ড লাগে না

আপনার জন্য সঠিক প্যাকেজ

ওয়েবসাইট ১৪ দিন ফ্রি — কার্ড লাগবে না।

ওয়েবসাইট

আপনার প্রথম ওয়েবসাইট, AI দিয়ে।

শুরু করুন
  • AI দিয়ে পুরো ওয়েবসাইট
  • ৫টি বায়ো লিংক পেজ
  • রেস্টুরেন্টের ডিজিটাল মেনু (QR, দেখার জন্য)
  • নিজের ডোমেইন, হোস্টিং ও SSL
  • মাসে ৫০টি AI লেখা
সবচেয়ে জনপ্রিয়

ওয়েবসাইট + বুকিং

কাস্টমার অনলাইনে সময় বুক করবে।

শুরু করুন
  • ওয়েবসাইটের সবকিছু
  • অনলাইন বুকিং ও সিরিয়াল
  • বুকিং রিমাইন্ডার SMS
  • মাসে ১০০টি AI লেখা

ওয়েবসাইট + ই-কমার্স

যারা অনলাইনে বিক্রি করেন — শপ, রেস্টুরেন্ট, প্রিন্টিং প্রেস, ক্রিয়েটর।

শুরু করুন
  • ওয়েবসাইটের সবকিছু
  • অনলাইন শপ ও প্রোডাক্ট ল্যান্ডিং পেজ
  • প্রিন্টিং অর্ডার ও ক্রিয়েটর প্যাকেজ বিক্রি
  • রেস্টুরেন্ট: টেবিল QR, পিকআপ ও ডেলিভারি অর্ডার (ওয়েবসাইট ও বায়ো লিংক থেকে)
  • COD অর্ডার, কুরিয়ার ও বিকাশ/EPS
  • মাসে ১,০০০ অর্ডার ও ১০০ বুকিং, এরপর প্রতিটি ৳৫
  • মাসে ২০০টি AI লেখা
প্রশ্নোত্তর

জেনে রাখুন

মাসে কত অর্ডার নেওয়া যায়?

ই-কমার্স প্যাকেজে মাসে ১,০০০টি অর্ডার অন্তর্ভুক্ত; এর বেশি হলেও বন্ধ হয় না, প্রতি অর্ডারে ৳৫ (মাসে সর্বোচ্চ ৳১,০০০)।

ফেসবুক পেজের সাথে কীভাবে কাজ করে?

পোস্ট আর বুস্টে প্রোডাক্ট পেজের লিংক দিন — কাস্টমার সেখান থেকেই অর্ডার করে, ইনবক্সে দাম জিজ্ঞেস করতে হয় না।

ওয়েবসাইট বানাতে কত সময় লাগে?

প্রায় এক মিনিট। আপনার বিজনেস আর এলাকার নাম এক লাইনে লিখুন বা বলুন — AI আপনার পেশার ডিজাইনে বাংলায় পুরো ওয়েবসাইট বানিয়ে দেখাবে। সাইন আপের আগেই দেখতে পারবেন।

খরচ কত?

বানিয়ে দেখা ফ্রি, সেভ করার পর ১৪ দিন ফ্রি (কার্ড লাগে না)। এরপর ওয়েবসাইট ৳৫৯৯/মাস (৳৩,৯৯০/বছর), ওয়েবসাইট + বুকিং ৳৯৯৯/মাস (৳৫,৯৯০/বছর), ওয়েবসাইট + ই-কমার্স ৳১,৭৯৯/মাস (৳৯,৯৯০/বছর)। ডোমেইন সংযোগ, হোস্টিং আর SSL প্যাকেজেই।

নিজের ডোমেইন (.com) লাগানো যাবে?

হ্যাঁ, যেকোনো প্যাকেজে নিজের ডোমেইন যুক্ত করা যায়। ডোমেইন না থাকলে vigit.me-র ঠিকানায় সাইট সাথে সাথে চালু থাকে।

পরে নিজে লেখা, ছবি বা দাম বদলাতে পারব?

পারবেন — মোবাইল থেকেই। লেখায় চাপ দিয়ে টাইপ করুন, নিজের ছবি আপলোড করুন, অথবা AI-কে বলুন "রং সবুজ করো", "একটা প্রশ্নোত্তর সেকশন যোগ করো"। ডেভেলপার লাগে না।

ফেসবুক পেজ থাকলে ওয়েবসাইট কেন লাগবে?

Google-এ কেউ আপনার সেবা আর এলাকার নাম দিয়ে খুঁজলে ফেসবুক পেজ সাধারণত আসে না, ওয়েবসাইট আসে। ওয়েবসাইটে দাম, সেবা, বুকিং বা অর্ডার এক জায়গায় থাকে আর ২৪ ঘণ্টা কাজ করে — ফেসবুক পেজের লিংকও সেখানে দিতে পারবেন।

AI ওয়েবসাইট বিল্ডার

আপনার অনলাইন শপের ওয়েবসাইট এখনই বানান

ফ্রিতে দেখুন — পছন্দ হলে সেভ করুন