প্রিন্টিং প্রেসের ওয়েবসাইট, দাম ক্যালকুলেটরসহ
কাস্টমার নিজেই আইটেম, পরিমাণ, রঙ আর পাশ বেছে আনুমানিক দাম দেখে — তারপর WhatsApp-এ অর্ডার।
প্রিন্টিং প্রেসের ওয়েবসাইট — ডিজাইন
পুরো সাইট লাইভ দেখুন, মোবাইলেও। AI আপনার নাম, এলাকা আর লেখা বসিয়ে দেবে।
প্রিন্টিং প্রেসের ওয়েবসাইট-এ যা থাকবে
প্রিন্টের দাম ক্যালকুলেটর
কাগজ, প্লেট, প্রিন্ট আর কাটিং ধরে আনুমানিক দাম — আপনার রেট বসিয়ে।
WhatsApp-এ অর্ডার
কাস্টমারের বাছাই করা সবকিছু লেখা মেসেজ সরাসরি আপনার WhatsApp-এ।
প্রোডাক্টের তালিকা
ভিজিটিং কার্ড, লিফলেট, পোস্টার, স্টিকার — ছবি আর শুরু দামসহ।
অনলাইনে অগ্রিম
বিকাশ/EPS-এ অগ্রিম নিয়ে কাজ শুরু।
আপনার জন্য প্যাকেজ
ওয়েবসাইট + ই-কমার্স — ৳৯,৯৯০/বছর (মাসে প্রায় ৳৮৩৩)
প্রিন্টিং অর্ডার আর পেমেন্ট নিতে। শুধু ক্যালকুলেটর আর যোগাযোগ চাইলে ওয়েবসাইট প্যাকেজেই হয়।
বানিয়ে দেখা ফ্রি · সেভের পর ১৪ দিন ফ্রি · কার্ড লাগে না
আপনার জন্য সঠিক প্যাকেজ
ওয়েবসাইট ১৪ দিন ফ্রি — কার্ড লাগবে না।
ওয়েবসাইট
আপনার প্রথম ওয়েবসাইট, AI দিয়ে।
শুরু করুন- AI দিয়ে পুরো ওয়েবসাইট
- ৫টি বায়ো লিংক পেজ
- রেস্টুরেন্টের ডিজিটাল মেনু (QR, দেখার জন্য)
- নিজের ডোমেইন, হোস্টিং ও SSL
- মাসে ৫০টি AI লেখা
ওয়েবসাইট + বুকিং
কাস্টমার অনলাইনে সময় বুক করবে।
শুরু করুন- ওয়েবসাইটের সবকিছু
- অনলাইন বুকিং ও সিরিয়াল
- বুকিং রিমাইন্ডার SMS
- মাসে ১০০টি AI লেখা
ওয়েবসাইট + ই-কমার্স
যারা অনলাইনে বিক্রি করেন — শপ, রেস্টুরেন্ট, প্রিন্টিং প্রেস, ক্রিয়েটর।
শুরু করুন- ওয়েবসাইটের সবকিছু
- অনলাইন শপ ও প্রোডাক্ট ল্যান্ডিং পেজ
- প্রিন্টিং অর্ডার ও ক্রিয়েটর প্যাকেজ বিক্রি
- রেস্টুরেন্ট: টেবিল QR, পিকআপ ও ডেলিভারি অর্ডার (ওয়েবসাইট ও বায়ো লিংক থেকে)
- COD অর্ডার, কুরিয়ার ও বিকাশ/EPS
- মাসে ১,০০০ অর্ডার ও ১০০ বুকিং, এরপর প্রতিটি ৳৫
- মাসে ২০০টি AI লেখা
জেনে রাখুন
ক্যালকুলেটরের দাম কি আমার রেটে হবে?
হ্যাঁ। এডিটরে প্রতিটি আইটেমের মাপ, কাগজের রিমের দাম আর লাভের হার বসান — ক্যালকুলেটর সেই অনুযায়ী আনুমানিক দাম দেখায়। চূড়ান্ত দাম আপনি ডিজাইন দেখে জানান।
ওয়েবসাইট বানাতে কত সময় লাগে?
প্রায় এক মিনিট। আপনার বিজনেস আর এলাকার নাম এক লাইনে লিখুন বা বলুন — AI আপনার পেশার ডিজাইনে বাংলায় পুরো ওয়েবসাইট বানিয়ে দেখাবে। সাইন আপের আগেই দেখতে পারবেন।
খরচ কত?
বানিয়ে দেখা ফ্রি, সেভ করার পর ১৪ দিন ফ্রি (কার্ড লাগে না)। এরপর ওয়েবসাইট ৳৫৯৯/মাস (৳৩,৯৯০/বছর), ওয়েবসাইট + বুকিং ৳৯৯৯/মাস (৳৫,৯৯০/বছর), ওয়েবসাইট + ই-কমার্স ৳১,৭৯৯/মাস (৳৯,৯৯০/বছর)। ডোমেইন সংযোগ, হোস্টিং আর SSL প্যাকেজেই।
নিজের ডোমেইন (.com) লাগানো যাবে?
হ্যাঁ, যেকোনো প্যাকেজে নিজের ডোমেইন যুক্ত করা যায়। ডোমেইন না থাকলে vigit.me-র ঠিকানায় সাইট সাথে সাথে চালু থাকে।
পরে নিজে লেখা, ছবি বা দাম বদলাতে পারব?
পারবেন — মোবাইল থেকেই। লেখায় চাপ দিয়ে টাইপ করুন, নিজের ছবি আপলোড করুন, অথবা AI-কে বলুন "রং সবুজ করো", "একটা প্রশ্নোত্তর সেকশন যোগ করো"। ডেভেলপার লাগে না।
ফেসবুক পেজ থাকলে ওয়েবসাইট কেন লাগবে?
Google-এ কেউ আপনার সেবা আর এলাকার নাম দিয়ে খুঁজলে ফেসবুক পেজ সাধারণত আসে না, ওয়েবসাইট আসে। ওয়েবসাইটে দাম, সেবা, বুকিং বা অর্ডার এক জায়গায় থাকে আর ২৪ ঘণ্টা কাজ করে — ফেসবুক পেজের লিংকও সেখানে দিতে পারবেন।