কল রিসিভ করে বুকিং নেওয়ার দিন শেষ,
ব্যবসা চলুক ২৪/৭ অটোমেটেড!
বারবার ফোন কল ধরে সময় নষ্ট না করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা সার্ভিস বুকিং নিয়ে আসুন অনলাইনে। কাস্টমার নিজেই ফাঁকা স্লট দেখে বুকিং দেবে, অটোমেটেড SMS-এ কনফার্মেশন পাবে এবং প্রয়োজনে অগ্রিম পেমেন্ট করবে। ডাক্তার, পার্লার, কনসালটেন্সি কিংবা যেকোনো সার্ভিস ব্যবসার অল-ইন-ওয়ান সমাধান!
- কোডিং ছাড়াই ২ মিনিটে সেটআপ
- জিরো কমিশন
- বিকাশ/নগদে অগ্রিম ফি
এটি সত্যিকারের উইজেট — বুক করলে ডেমো অ্যাকাউন্টে বুকিং হবে।
বুকিং আসলে ফোনের সমস্যা নয়, সময়ের সমস্যা
প্রতিদিন যা হয় — চেম্বারে, পার্লারে, সার্ভিস সেন্টারে, কোচিংয়ে।
একই প্রশ্ন — “কখন খালি আছে?” দিনে ত্রিশবার। যিনি ফোন ধরেন, তিনি আর কাজটা করতে পারেন না।
দুজন স্টাফ দুটো খাতায় লিখলে একই সময়ে দুজন কাস্টমার চলে আসে — সামলাতে গিয়ে দুজনকেই বিরক্ত করা হয়।
মানুষ সিদ্ধান্ত নেয় রাতে, শুয়ে শুয়ে ফেসবুক দেখতে দেখতে। তখন ফোন বন্ধ — সকালে সে অন্য জায়গায় বুক করে ফেলেছে।
সময়টা ধরে রাখা হলো, কেউ এলো না। ফাঁকা চেয়ার আর নষ্ট হওয়া সময়ের দাম কেউ দেয় না।
যা যা এই সফটওয়্যারটা আপনার হয়ে করে দেয়
প্রতিটিই এমন কাজ যেটা আজ কেউ না কেউ হাতে করছে — এবং করতে গিয়ে ভুল হচ্ছে।
ফোন বন্ধ থাকলেও বুকিং চলতে থাকে
কাস্টমার নিজেই খালি সময় দেখে বেছে নেয় — রাত দুইটায়ও। আপনি সকালে উঠে শুধু তালিকাটা দেখেন। কোন সময় দেখাবে সেটা আপনার হাতে: স্লটের গ্যাপ, কত আগে জানাতে হবে, কত দিন পর্যন্ত বুকিং নেবেন।
ডাবল বুকিং হওয়ার সুযোগই নেই
একটি সময় একবারই বিক্রি হয় — হিসাবটা সার্ভারে হয়, খাতায় নয়। প্রতিটি সার্ভিসের আগে-পরে গ্যাপ (যেমন রুম গোছানোর ১৫ মিনিট) ধরেই স্লট বানানো হয়।
বিকাশ/নগদে অগ্রিম নিয়ে তবেই সময় দিন
পুরো টাকা, নির্দিষ্ট অংক (যেমন ৳২০০) বা শতাংশ (যেমন ৫০%) — যেটা আপনার ব্যবসায় খাটে। বিকাশ, নগদ, রকেট, উপায়ে ম্যানুয়াল পেমেন্ট অথবা কার্ড/অনলাইন গেটওয়ে। টাকা দেওয়া বুকিং মানুষ ফেলে যায় না।
কনফার্মেশন ও রিমাইন্ডার নিজে থেকেই
বুকিং হলে সাথে সাথে, তারপর ২৪ ঘণ্টা আগে ও ২ ঘণ্টা আগে — SMS ও ইমেইলে। কোনটা পাঠাবেন সেটা আপনি ঠিক করেন (প্রতি SMS ৳০.৫০)। ইমেইল না থাকলেও চলবে — নম্বরেই পৌঁছে যাবে।
সময় বদলানো বা বাতিল — কাস্টমার নিজেই করবে
প্রতিটি বুকিংয়ের সাথে একটি নিজস্ব লিংক যায়। সেখান থেকেই সে সময় বদলাতে পারে বা বাতিল করতে পারে — কতবার পারবে আর কত ঘণ্টা আগে পর্যন্ত পারবে, সেটা আপনার সেটিংসে। বাতিল হওয়া স্লট সাথে সাথে আবার খালি দেখায়।
একাধিক স্টাফ, চেম্বার, রুম বা টেবিল
প্রত্যেকের আলাদা সময়সূচি। একজন ডাক্তার শনি-রবি এক চেম্বারে, সোম-মঙ্গল অন্য চেম্বারে বসতে পারেন — রোগী চেম্বার বেছে নিলে সেই চেম্বারের দিন-সময়ই দেখবে। ঠিকানা লিখে দিলে সেটাও দেখায়।
আপনার পুরনো ওয়েবসাইটেই বসিয়ে দিন
ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, ব্লগার বা সাধারণ HTML — এক লাইন কোড বসালেই বুকিং ফর্ম চলে আসে। সাইটটা নতুন করে বানানোর দরকার নেই, ডেভেলপারও লাগে না।
সব স্লট শেষ? নামটা অন্তত থাক
দিন ভরে গেলে “স্লট নেই” লিখে কাস্টমারকে ফিরিয়ে দেওয়ার বদলে তার নাম-নম্বর নিয়ে রাখুন। কেউ বাতিল করলে আপনি ফোন করে জানান — সিদ্ধান্ত মানুষই নেয়, সফটওয়্যার নিজে থেকে কাউকে বসিয়ে দেয় না।
ওয়াক-ইন কাস্টমারও একই ক্যালেন্ডারে
সামনে দাঁড়ানো কাস্টমারের বুকিং ড্যাশবোর্ড থেকে নিজেই বসিয়ে দিন — তাহলে অনলাইনের স্লটও ঠিক থাকে। ছুটি বা বন্ধের দিন আগেই বন্ধ করে রাখা যায়।
ফ্রি বুকিং আর অগ্রিমসহ বুকিং — দুটোই আছে
একই সিস্টেমে সার্ভিস অনুযায়ী আলাদা নিয়ম — ডেমো ক্লাস ফ্রি, শুট বুকিংয়ে অগ্রিম।
নাম, নম্বর আর সময় — ব্যস। যেখানে টাকা নেওয়াটা বাড়তি ঝামেলা: ডাক্তারের সিরিয়াল, ডেমো ক্লাস, ফ্রি কনসালটেশন, প্রোপার্টি ভিজিট।
- কাস্টমারের অ্যাকাউন্ট বা অ্যাপ লাগে না
- চাইলে প্রতিটি বুকিং নিজে দেখে কনফার্ম করুন
- SMS রিমাইন্ডার এখানেও কাজ করে
যেখানে সময়টা ধরে রাখার খরচ আছে: ব্রাইডাল প্যাকেজ, শুট, হোটেল রুম, বড় সার্ভিসিং। টাকা না এলে স্লট আটকায় না।
- পুরো টাকা, নির্দিষ্ট ৳ অংক, বা শতাংশ
- বিকাশ, নগদ, রকেট, উপায় — নম্বর দিয়ে ম্যানুয়ালি যাচাই
- কার্ড ও অনলাইন গেটওয়েও চালু করা যায়
- বাকি টাকা সার্ভিসের সময় — হিসাব ড্যাশবোর্ডে
আপনার সাইট যেখানেই থাকুক, বুকিং সেখানেই বসবে
ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, ব্লগার বা ডেভেলপারের বানানো পুরনো সাইট — এক লাইন কোড কপি করে বসিয়ে দিলেই হয়। সাইট নতুন করে বানাতে হবে না, প্লাগইনও লাগবে না।
ফর্মটি পেজের অংশ হয়ে যায় এবং কাস্টমার এগোনোর সাথে সাথে নিজে থেকেই লম্বা-খাটো হয় — “বুকিং” পেজের জন্য।
হোমপেজ বা হেডারে একটি বাটন। ক্লিক করার আগে কিছুই লোড হয় না, তাই সাইট ধীর হয় না। নিজের ডিজাইন করা বাটনেও বসানো যায়।
ওয়েবসাইট না থাকলেও চলবে — vigit.me পেজ, দোকানে রাখা QR স্ট্যান্ড বা ভিজিটিং কার্ডের NFC ট্যাপ, সবখান থেকেই একই বুকিং।
<!-- বাটন → পপআপ -->
<div data-vigit-booking-popup="আপনার-আইডি"
data-label="অ্যাপয়েন্টমেন্ট নিন"
data-accent="0f766e"></div>
<!-- অথবা পেজের ভেতরেই ফর্ম -->
<div data-vigit-booking="আপনার-আইডি"></div>
<script src="https://vigit.me/embed.js" async></script>Calendly-র মতো, কিন্তু বাংলাদেশের জন্য
বিদেশি টুলগুলো খারাপ নয় — শুধু অন্য বাজারের কথা ভেবে বানানো। পার্থক্যগুলো এখানে।
| vigit.me | সাধারণ বিদেশি বুকিং টুল | |
|---|---|---|
| ভাষা | বাংলা ও ইংরেজি — কাস্টমার যেটা বোঝে | শুধু ইংরেজি |
| পেমেন্ট | বিকাশ, নগদ, রকেট, উপায় + কার্ড | আন্তর্জাতিক কার্ড/স্ট্রাইপ |
| রিমাইন্ডার | বাংলাদেশি নম্বরে SMS, ৳০.৫০ | সাধারণত ইমেইল, SMS দামি প্ল্যানে |
| দাম | ৳২৯৯/মাস — পুরো টিমসহ | ডলারে, প্রতি ইউজার হিসেবে |
| স্টাফ/চেম্বার/রুম/টেবিল | সবগুলোই — একেকটার নিজের সময়সূচি | মূলত ব্যক্তির ক্যালেন্ডার |
| অগ্রিম | পুরো / নির্দিষ্ট / শতাংশ | সীমিত, গেটওয়ে-নির্ভর |
| সাথে যা পান | বায়ো পেজ, NFC কার্ড, QR, রিভিউ | শুধু বুকিং |
| সাপোর্ট | বাংলায়, বাংলাদেশ থেকে | ইংরেজিতে ইমেইল টিকেট |
১৩টি পেশার জন্য রেডি সেটআপ
পেশাটা বেছে নিলে সার্ভিস, সময় ও স্টাফ আগে থেকেই বসানো অবস্থায় পাবেন — শূন্য থেকে শুরু করতে হয় না। নিজের মতো বদলে নেওয়া যায় সবই।
স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল
বাসা থেকে স্যাম্পল, রিপোর্ট ডেলিভারি
ট্রায়াল সেশন, পার্সোনাল ট্রেনার
সার্ভিসিং স্লট, গাড়ি জমা দেওয়ার সময়
এসি, ইলেকট্রিক, ক্লিনিং — ঠিকানাসহ
শুট বুকিং, অগ্রিমসহ
ডিসকভারি কল, পেইড কনসালটেন্সি
ফ্ল্যাট দেখানোর সময় ভাগ করে দেওয়া
চালু করতে সময় লাগে দশ মিনিট
কোডিং, ডোমেইন, হোস্টিং বা ডেভেলপার — কিছুই লাগে না।
ডাক্তার, সেলুন, হোটেল, কোচিং — ১৩টি রেডি সেটআপ। সার্ভিস, সময় ও স্টাফ আগে থেকেই বসানো থাকে।
সার্ভিসের নাম, দাম, সময়, স্টাফের সময়সূচি ও ছুটির দিন — যা লাগে বদলে নিন।
বায়ো পেজে, NFC কার্ডে, QR কোডে, অথবা এক লাইন কোডে নিজের ওয়েবসাইটে।
ফেসবুক পেজের বাটনে, বিজ্ঞাপনে, ভিজিটিং কার্ডে। “ইনবক্স করুন”-এর বদলে “সময় বুক করুন”।
যেকোনো প্ল্যানে ৩০ দিনের ফ্রি ট্রায়াল · কার্ড লাগবে না · যেকোনো সময় বাতিল
সব প্ল্যান ও দাম দেখুনআজই বুকিং নেওয়া শুরু করুন
৩০ দিন ফ্রি, কার্ড লাগবে না। সাইন আপ করলেই আপনার বুকিং পেজ তৈরি — পেশা বেছে নিলে সার্ভিস, সময় ও স্টাফ আগে থেকেই বসানো থাকবে।
- ১৩টি পেশার রেডি সেটআপ
- যেকোনো ওয়েবসাইটে বসানো যায়
- বিকাশ/নগদে অগ্রিম ও বাংলায় SMS
এটি ঠিক করে আপনি কোন টুলগুলো পাবেন — যেমন খাবারের ব্যবসায় ফুড মেনু।
কার্ড লাগে না · ৩০ সেকেন্ডে হয়ে যায় ·
সচরাচর জিজ্ঞাসা
বুকিং সিস্টেম চালু করতে ওয়েবসাইট লাগবে?
না। সাইন আপ করলেই vigit.me/আপনার-নাম ঠিকানায় একটি পেজ পাবেন, বুকিং ফর্ম সেখানেই বসে যাবে। আপনার আগে থেকেই ওয়েবসাইট থাকলে এক লাইন কোড দিয়ে সেখানেও বসাতে পারবেন — দুটোই একসাথে চলে।
আমার ওয়ার্ডপ্রেস সাইটে কি বসানো যাবে?
যাবে। একটি স্ক্রিপ্ট ট্যাগ কপি করে পেজে বসিয়ে দিলেই হয় — ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, ব্লগার বা সাধারণ HTML, সবখানেই কাজ করে। দুইভাবে বসানো যায়: পেজের ভেতরে সরাসরি ফর্ম, অথবা একটি বাটন যাতে ক্লিক করলে ফর্ম পপআপে খোলে। কোনো প্লাগইন ইনস্টল করতে হয় না।
টাকা ছাড়া (ফ্রি) বুকিং নেওয়া যাবে, নাকি অগ্রিম নিতেই হবে?
দুটোই আপনার হাতে। ডিফল্টে কোনো টাকা লাগে না — নাম, নম্বর আর সময় দিলেই বুকিং হয়ে যায়। চাইলে সার্ভিসপ্রতি দাম বসিয়ে পুরো টাকা, নির্দিষ্ট অংক বা শতাংশ অগ্রিম নিতে পারেন, বিকাশ/নগদ/রকেট/উপায় বা কার্ডে।
কাস্টমার বুক করে না এলে কী হবে?
তিনটি জিনিস এটা অনেকটাই কমায়: অগ্রিম নেওয়া (টাকা দেওয়া সময় মানুষ ফেলে যায় না), ২৪ ও ২ ঘণ্টা আগে SMS রিমাইন্ডার, আর নিজে থেকে সময় বদলানোর সুযোগ — কারণ বেশিরভাগ মানুষ ইচ্ছে করে আসে না তা নয়, তারা সময়টা বদলাতে পারে না বলে চুপ করে থাকে। চাইলে অটো-কনফার্ম বন্ধ রেখে প্রতিটি বুকিং নিজে দেখে কনফার্ম করতে পারেন।
একজন ডাক্তারের একাধিক চেম্বার থাকলে?
প্রতিটি চেম্বার আলাদা করে যোগ করা যায়, নিজের দিন-সময় ও ঠিকানাসহ। রোগী চেম্বার বেছে নিলে ক্যালেন্ডারে শুধু সেই চেম্বারের দিনগুলোই খোলা দেখায়, বাকিগুলো বন্ধ। একই নিয়মে সেলুনের স্টাফ, হোটেলের রুম বা রেস্টুরেন্টের টেবিল চলে।
Calendly বা অন্য বিদেশি সফটওয়্যারের চেয়ে ভালো কেন?
বিদেশি টুলগুলো ভালো, কিন্তু বানানো হয়েছে অন্য বাজারের জন্য: দাম ডলারে ও প্রতি ইউজারে, পেমেন্ট আন্তর্জাতিক কার্ডে, রিমাইন্ডার ইংরেজিতে, আর বিকাশ-নগদের কোনো ব্যবস্থা নেই। আমাদেরটা এখানকার জন্যই বানানো — বাংলায় ফর্ম ও SMS, মোবাইল ওয়ালেটে অগ্রিম, ৳২৯৯/মাসে পুরো টিম, আর সাথে বায়ো পেজ, NFC কার্ড ও QR। সাপোর্টও বাংলায়।
দাম কত?
সাইন আপ করলেই ৩০ দিন ফ্রি ট্রায়াল — কার্ড লাগে না। তারপর যেকোনো প্ল্যানের সাথে ৳২৯৯/মাসে অ্যাড-অন হিসেবে নেওয়া যায়, অথবা Business Pro (৳৯৯৯/মাস) প্ল্যানে এটি এমনিতেই আছে। প্ল্যান অনুযায়ী মাসে নির্দিষ্টসংখ্যক বুকিং ফ্রি (১০ থেকে ২০০); তার বেশি হলে প্রতি কনফার্ম হওয়া বুকিংয়ে ৳৫ ওয়ালেট থেকে কাটে — বুকিং বাতিল হলে সেটা ফেরতও আসে।
কাস্টমারের কি অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট লাগবে?
না। সে শুধু লিংকে ঢুকে সার্ভিস, দিন ও সময় বেছে নেয়, নাম-নম্বর দেয় — শেষ। কনফার্মেশন SMS/ইমেইলে যায়, সাথে একটি লিংক থাকে যেটা দিয়ে পরে সময় বদলাতে বা বাতিল করতে পারে। ফোনে ক্যালেন্ডারে যোগ করার অপশনও থাকে।
একটা অ্যাকাউন্টে একাধিক আলাদা বুকিং সিস্টেম চালানো যায়?
যায়। যেমন একটি রিসোর্টে “রুম বুকিং” আর “রেস্টুরেন্ট টেবিল” — দুটো আলাদা সেটআপ, আলাদা সার্ভিস, আলাদা সময়সূচি, আলাদা লিংক। প্ল্যান অনুযায়ী কয়টি সেটআপ চালাতে পারবেন তা নির্ধারিত।
পুরনো বুকিংগুলোর হিসাব থাকবে?
থাকবে। প্রতিটি বুকিংয়ের কাস্টমার, সার্ভিস, সময়, পেমেন্ট ও কে কখন কী বদলেছে — সব ড্যাশবোর্ডে জমা থাকে। কাস্টমারের নম্বর ধরে খুঁজলে তার আগের সব ভিজিটও দেখতে পাবেন।
“ইনবক্স করুন”-এর বদলে “সময় বুক করুন”।
৩০ দিন ফ্রি — কার্ড লাগবে না, যেকোনো সময় বাতিল।
অন্য কিছু খুঁজছেন?
আপনার ব্যবসাটা কোন ধরনের?
প্রতিটি পেশার জন্য আলাদা করে লেখা আছে — কোন সমস্যা, কী সমাধান, আর সিস্টেমটা ঠিক কীভাবে কাজে লাগে।